লোড হচ্ছে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন ঘিরে স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিয়ে ওঠা বিতর্কের প্রেক্ষাপটে গঠিত তদন্ত কমিটির সামনে উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, প্রক্রিয়াটিকে তিনি আইনসঙ্গত ও যৌক্তিক মনে না করায় তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।
৫ এপ্রিল, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে চলন্ত ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। রোববার (২৯ মার্চ) বিকালে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের চারজন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুইজন গেইটম্যান, লালমাই রেলস্টেশনের মাস্টার ও লোকোমাস্টারসহ আরও দুইজন, সড়ক বিভাগের নির্মাণ কাজ এবং বাস চালকের দায়িত্বে অবহেলা দেখা গেছে। তদন্তে অন্তত ছয়টি ক্ষেত্রে ব্যত্যয় লক্ষ্য করা গেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে
৩০ মার্চ, ২০২৬
‘এমভি জাকির স্মার্ট–৩’ নামক লঞ্চের সংঘর্ষ ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
১৯ মার্চ, ২০২৬

